ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জে মসজিদের ছাদ থেকে পড়ে আব্দুস সোবহান (১৩) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধায় ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। মঙ্গলবার সকালে মসজিদের ছাদ থেকে পড়ে সে মাথায় আঘাত পায় । নিহত সোবহান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর পশ্চিমপাড়ার আদিল উদ্দীনের ছেলে। এছাড়া সে আড়পাড়া শিবনগর ইব্রাহিমা হাফেজিয়া মাদরাসায় লেখাপড়া করত।
মাদরাসার হুজুর মাওলানা শাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার সকালে মাদরাসার ছাত্ররা ঘুমিয়ে ছিল। এসময় সে মসজিদের ছাদে উঠতে যেয়ে অসাবধানতা বসত পড়ে যায়। এতে সে মাথায় মারাত্বক ভাবে আঘাত পায়। ওই সময় তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার অবস্থার আরো অবনতি হলে বিকালেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌছালে সন্ধায় সে মারা যায়।