× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ঝিকরগাছা সুরতজান মাধ্যমিক বিদ্যালয় মৃত দুটি গাছের টেন্ডার হলেও মারা হয়েছে ৮টি গাছ

admin
হালনাগাদ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

ঝিকরগাছা প্রতিনিধি:  যশোরের ঝিকরগাছার পানিসারা সুরতজান মাধ্যমিক বিদ্যালয়ে মৃত দুটি গাছের টেন্ডার করা হলেও মারা হয়েছে জীবিত আরো ৬টিসহ ৮টি গাছ। ফলে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সুরতজান মাধ্যমিক বিদ্যালয় মাঠের পাশ দিয়ে সারিবদ্ধ ভাবে মেহগনি, রেন্টি, কাঁঠাল, নারকেল, আমসহ বিভিন্ন প্রকার গাছ রয়েছে। এর মধ্যে দুটি মেহগনি গাছ মারা যাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের মাধ্যমে মৃত দুটি মেহগণি গাছ বিক্রির সিদ্ধান্ত হয়। কিন্তু শুক্রবার টাওরা গ্রামের কাঠ ব্যাবসায়ী আব্দুল মালেক কয়েকজন কাঠুরিয়া নিয়ে বিদ্যায়য় প্রাঙ্গন হতে তড়িঘড়ি করে মৃত দুটিসহ আরো ৬টি জীবিত গাছ কর্তন করে নিয়েগেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানাগেছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ বলেন, দুইটি গাছ কাটার জন্য টেন্ডার করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ’’বর্তমান রাজনৈতিক বিষয়তো জানেন……কি আর করব’’। এদিকে ছুটির দিনে স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আব্দুস সালাম ও অফিস সহায়ক (দপ্তরী) মীর মতিয়ার রহমানের উপস্থিতিতে বিদ্যালয়ের ৮টি গাছ কর্তন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..