× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঝালকাঠিতে ৭ বছরের শিশু ছাত্রী ধর্ষণের শিকার

admin
হালনাগাদ: শনিবার, ২২ জুলাই, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ৭ বছরের শিশু কণ্যা ধর্ষনের শিকার হয়েছে। শিশুটির মা বাদী হয়ে শুক্রবার রাতে যৌন নিপীড়নের ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটি শহরের কৃষ্ণকাঠীর স্থানীয় একটি কুতুব নগর নুরানী কিন্ডার মাদ্রাসার শিশু শ্রেনীর ছাত্রী ।

গত শুক্রবার সকালে ঝালকাঠি জেলা শহরের কৃষ্ণকাঠীর মল্লিক বাড়ির প্রতিবেশী সুলতান হাওলাদার (৬০) শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে পরিত্যাক্ত একটি দালানে নিয়ে যৌননিপিড়নের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার করলে প্রতারক সুলতান পালিয়ে যায়। পরে শিশুটিকে তার খালা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে এ ঘটনার পর থেকেই নিপীড়নকারী প্রতারক সুলতান এলাকা থেকে পালিয়ে যায়। বর্তমানে অসুস্থ শিশুটি ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহানাজ সুলতানা জানায়, শিশুটিকে ধর্ষণের আলামতসহ শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

শিশুটির মা জানান, এর আগেও প্রতিবেশী ওই পাষন্ড সুলতান শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। লোক লজ্জার ভয়ে ব্যপারটি গোপন রাখে বলে শিশুটির মা অভিযোগ করেন।

ঝালকাঠি সদর থানার ওসি জানান, এ বিষয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযুক্ত সুলতানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..