× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

জয়পুরহাটে মডেল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ১ জুন, ২০১৯

জেলা প্রতিনিধি, জয়পুরহাটঃ জয়পুরহাটে মডেল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ জুন) জয়পুরহাটে অস্থায়ী কার্যালয় বৈরাগীর মোড়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিলে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সর্বস্তরের মানুষ অংশ নেন।

জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান মিঠু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার সার্বিক পরিচালনা করে।

জামালপুর ইউপি চেয়ারম্যান ও জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান মিঠু ঈদুল ফিতরের অগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, যার যার অবস্থান থেকে জয়পুরহাটের উন্নয়নে এগিয়ে আসতে হবে।

এ সময় জয়পুরহাট মডেল প্রেসক্লাবের নব নির্বাচিত পরিষদের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খাঁন, জলিল রানা, সহ-সাধারন সম্পাদক গোলাপ হোসেন, কোষাধ্যক্ষ রনি আকন্দ, দপ্তর সম্পাদক আরাফাত আজিজ, প্রচার সম্পাদক গোলজার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আল-কারিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুকুল হোসেন, নির্বাহী সদস্য ও ইন্দোবাংলা নিউজের সম্পাদক ও প্রকাশক মাহফুজ রহমান, লুৎফর রহমান, শ্যামলী আক্তার ও সব শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মডেল প্রেসক্লাবের নির্বাহী সদস্য সুলতান মাহমুদ।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আঃ রহিম।


এ ক্যটাগরির আরো খবর..