× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

এই সময় জ্বর হলে যা খাবেন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০২২
fiber food

জ্বরের সময় দেহের তাপমাত্রাকে স্বাভাবিক অবস্থায় আনা ও হজমক্ষমতাকে সহজ করার জন্য তরল খাবারে প্রাধান্য দেওয়া হয়। এ ক্ষেত্রে জেনে রাখুন:

ফলের রস: ঘরে তৈরি ভিটামিন সি–যুক্ত তাজা ফলের রস যেমন কমলা, মাল্টা, জাম্বুরা, সবুজ আপেলের জুস ও আনারসের রস (চিনি ছাড়া) দ্রুত জ্বরের সংক্রমণ কমাতে সাহায্য করে।

চিকেন স্যুপ: প্রোটিন ও ক্যালরি সরবরাহ করার ক্ষেত্রে চিকেন স্যুপের কোনো বিকল্প নেই। জ্বরে অনেক সময় বমি, ডায়রিয়ার মতো লক্ষণ থাকে, সে ক্ষেত্রে এই স্যুপ ইলেকট্রোলাইট ব্যালান্স করতে সাহায্য করে। স্যুপের সঙ্গে সবজি মেশাতে পারলে তা থেকে পাওয়া যায় প্রচুর ভিটামিন, মিনারেল ও অ্যান্টি–অক্সিডেন্ট। চিকেন-ভেজিটেবল স্যুপ জ্বর–পরবর্তী দুর্বলতা কমাতেও সাহায্য করে।

চা: এ সময় মসলা চা, আদা চা, যেকোনো হারবাল চা খুবই উপকারী। কারণ, এগুলোর আছে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা। চায়ের সঙ্গে লেবু, মধু, তুলসীপাতা, পুদিনাপাতা ও লং মিশিয়ে খেলে তা খুব সহজেই সর্দি-কাশি কমিয়ে রুচি ফিরিয়ে আনতে সাহায্য করে।

মিল্কশেক: মিল্কশেক খুবই ক্যালরিবহুল একটি তরল হতে পারে। যদি তার সঙ্গে ওটস, কিশমিশ, খেজুর, বাদাম, কলা, পিনাটবাটার ইত্যাদি যোগ করা হয়। যদি জ্বরের সঙ্গে ডায়রিয়ার লক্ষণ থাকে, তবে মিল্কশেক না দেওয়াই ভালো।

ডাবের পানি: জ্বরের সময় দেহে পানিশূন্যতা ও ইলেকট্রোলাইটের যে অসমতা তৈরি হয়, তা পূরণে ডাবের পানির কোনো বিকল্প নেই।

পাতলা সুজি: দুধ দিয়ে পাতলা সুজি বা সাগু-দুধ দিয়ে পাতলা করে রান্না করা সুজি বা সাগু খেতে সহজ, হজমে সহায়ক ও ক্যালরিসম্পন্ন খাবার। মধ্যকালীন খাবারের সময়গুলোতে দিলে রোগী যথেষ্ট শক্তি পাবে।

জাউ ভাত: জাউ ভাত জ্বরের সময় বেশ উপকারী। এটি সহজপাচ্য ও সহজে খাওয়া যায়। জাউ ভাতের সঙ্গে পাতলা পেঁপে-মুরগির ঝোল দিলে ভালো।

ডিম: সেদ্ধ ডিম জ্বরের সময় প্রোটিনের চাহিদা পূরণ করে। দুধ, পনির, মাশরুম দিয়ে ডিমভাজিও এ সময় বেশ মুখরোচক লাগে। ডিমের পুডিংও দেওয়া যেতে পারে।

পাতলা খিচুড়ি: বিভিন্ন সবজি ও মুরগি দিয়ে রান্না করা পাতলা খিচুড়ি খুব সহজেই ক্যালরি, প্রোটিন, ভিটামিন এবং মিনারেলের চাহিদা পূরণ করে দুর্বলতা দূর করে।

প্রোবায়োটিকস: টক দই প্রোবায়োটিকসের ভালো উৎস, যা হজমক্রিয়াকে সহজ করে। টক দইয়ের মাঠা বা লাচ্ছি জ্বরের সময় রুচি ফেরাতেও সাহায্য করে।

সতর্কতা

জ্বরের সময় ভাজাপোড়া, শক্ত বা কাঁচা খাবার, বাইরের খাবার, দুধ চা, কোমল পানীয় ইত্যাদি না খাওয়াই ভালো।


এ ক্যটাগরির আরো খবর..