× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

ডেস্ক

জেনে নিন আবহাওয়ার ৩ দিনের অবস্থা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
weather
Weather forecast background - variety weather conditions, bright sun and blue sky, dark stormy sky with lightnings

ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গাতে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সিনপটিক অবস্থা-লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ মো.আবদুল হামিদ মিয়া জানান, পরবর্তী আবহাওয়ার অবস্থা (৩ দিন) তাপমাত্রা আরও বাড়তে পারে।

সবশেষ ২৪ ঘণ্টায় রাজশাহীতে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সবশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে বান্দরবান ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, দেশের বেশ কয়েকটি জেলায় চলতি মাসেই সর্বোচ্চ তাপমাত্রা বয়ে গেছে। প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, তবে স্বস্তির বৃষ্টির পর তা কমে আসে। তবে আবারও তাপপ্রবাহ বাড়ার খবর দিল আবহাওয়া অফিস।


এ ক্যটাগরির আরো খবর..