× Banner
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমান সুযোগ- সুবিধা প্রদান করা হবে; অর্থমন্ত্রী ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি দেশে বছরে প্রতি এক হাজার কিলোমিটার সড়কে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে – পানি সম্পদ মন্ত্রী

জুম অনলাইনে আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
জুম অনলাইনে আইসিটি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০১৯-২০ অর্থ বছরের মার্চ মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভা আজ ঝুম অনলাইন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভাপতি হিসেবে উক্ত সভায় অনলাইনেই যুক্ত হন।

সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পর্ক কর্তৃপক্ষের এমডি হোসনে আরা বেগম ও বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধানগণএবং বিভিন্ন প্রকল্প পরিচালকগন নিজ নিজ বাসভবন থেকে অনলাইনে  যুক্ত হন।

সভায়  আইসিটি বিভাগের চলতি অর্থবছরের চলমান প্রকল্প সমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয। প্রকল্প পরিচালকগন নিজ নিজ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।

প্রতিমন্ত্রী প্রকল্পসমূহের কাজ এগিয়ে নিতে প্রকল্প পরিচালক গনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি। চলমান প্রকল্প সমূহের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, চলতি অর্থবছরে আইসিটি বিভাগের অধীন মোট ৩১টি  চলমান প্রকল্পের জন্য প্রায় সাড়ে ১৬শ কোটি টাকা বরাদ্দ রয়েছে। মার্চ ২০২০ পর্যন্ত প্রকল্পসমূহের কাজের গড় অগ্রগতি  প্রায় ৬৪    শতাংশ বলে সভায় জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..