× Banner
সর্বশেষ
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন

জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা বিএনপির

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০২২
জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা

প্রয়াত রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা ও অঙ্গ দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভুইয়া, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপিনেতা খয়ারুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শহিদুল ইসলাম বাবুল, আবদুল কাদির ভূইয়া জুয়েলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রথমে বিএনপির পক্ষ থেকে পর একে একে অঙ্গদল এবং বিভিন্ন সংগঠন জিয়াউর রহমানে মাজারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিএনপির প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানাতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা আসতে থাকেন। বেলা ১১টার আগেই মাজার-প্রাঙ্গণ নেতাকর্মীরা উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..