জিন এডিট করে শিশু জন্ম দেয়ায় ৪ লাখ ৩০ হাজার ডলার অর্থদণ্ড ও ৩ বছরের কারাদণ্ড

চীনে অবৈধভাবে জিন এডিট করে শিশু জন্ম দেয়ায় তিন গবেষকের প্রধান হি জিয়ানকুইকে তিন বছরের কারাদণ্ড ও ৩০ লাখ ইউয়ান (চার লাখ ৩০ হাজার ডলার) অর্থদণ্ড দেন চীনের আদালত।

সোমবার গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরের ন্যানশ্যান ডিস্ট্রিক্ট পিপলসের এইএই আদালত গবেষকের হি জিয়ানকুই এবং তার দুই সহকারী ঝ্যাং রেনলি এবং কিন জিনঝৌরকে শাস্তি দেন। তবে সহযোগীদের শাস্তি কমিয়ে তাদেরকে দুই ও দেড় বছরের কারাদণ্ড দেন আদালত।

তবে তাদেরকে অর্থদণ্ড দেয়া হয়। হি জিয়ানকুই ২০১৮ সালের নভেম্বরে বিশ্বে প্রথমবারের মতো জিন এডিট করে সন্তান জন্ম দেয়ায় সাহায্য করার কথা জানালে জিন এডিটিংয়ের নৈতিকতা নিয়ে বিতর্ক শুরু হয়। এছাড়া জিন এডিট করে শিশু জন্ম দেয়ার আরেকটি ঘটনায় জড়িত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাসোসিয়েট প্রফেসর হি জিয়ানকুই

প্রধান গবেষক হি জানিয়েছিলেন, ১৩ মাস আগে ২০১৮ সালের নভেম্বরে বিশ্বে প্রথমবারের মতো জিন এডিটিং করে শিশু, দুটি জমজ মেয়ের জন্মের ক্ষেত্রে তিনি সাহায্য করেছিলেন। এ ঘোষণার ফলে জিন এডিটিংয়ের নৈতিকতা নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক শুরু হয়। গবেষক হি জিন এডিটিং করে তৃতীয় আরেকটি শিশুর জন্মের ঘটনাতেও জড়িত ছিলেন। ইউএনবি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।