× Banner
সর্বশেষ
জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস

জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা কার্যক্রম উদ্বোধন আইসিটি প্রতিমন্ত্রীর

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৪ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Gin-Expert-Machine.jpg

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক  আরোগ্যের চেয়ে প্রতিরোধই শ্রেয় উল্লেখ করে  মানবতার শত্রু  করোনা  ভাইরাস থেকে  সুরক্ষা পেতে ব্যক্তিগত সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে জরুরী প্রয়োজনে বাইরে গেলে নিয়মিত মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা , বাইরে থেকে এসে ২০ সেকেন্ড সাবান পানি দিয়ে হাত দেয়া ও ভ্যাকসিন গ্রহণের কোনো বিকল্প নেই।

প্রতিমন্ত্রী  আজ তাঁর নির্বাচনী এলাকা নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য “কমপ্লেক্সের  জিন এক্সপার্ট মেশিনের” মাধ্যমে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন সচেতন ভাবে চলাফেরার মাধ্যমে করোনায়   আক্রান্তের হাত থেকে নিজেকে এবং ব্যক্তি, সমাজ ও পরিবারকে রক্ষা একই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

প্রতিমন্ত্রী সিংড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে  ১০০ শয্যার হাসপাতালে  উন্নীত  করা হবে উল্লেখ করে বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্য কমপ্লেক্সটি আধুনিক, আদর্শ ,সেবাধর্মী ও কল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি বলেন স্বাস্থ্য  সেবা প্রদানে সংশ্লিষ্ট সকল আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি হাসপাতালের  সমস্যা সমূহ চিহ্নিত করে সমাধান করা হবে বলেও জানান।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে  যুক্ত হয়ে বক্তৃতা করেন  নাটোর জেলা প্রশাসক শাহ মো: রিয়াজ,   নাটোর জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।
সিংড়া উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় অনলাইনে যুক্ত ছিলেন।

পরে, প্রতিমন্ত্রী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উল্লেখ্য,তাৎক্ষণিকভাবে হাসপাতালে আগত ১২ জন কে জিন এক্সপার্ট মেশিনে সেবা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..