× Banner
সর্বশেষ
আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

জাল ভোট দেয়ার সময় সহকারী প্রিজাইডিং অফিসার ও ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ আটক ৩

admin
হালনাগাদ: শনিবার, ৭ মে, ২০১৬

কুমিল্লা প্রতিনিধিঃ জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের জুগিরহাট হোসাইনিয়া হাফিজিয়া মাদরাসা কেন্দ্রে রাতের আঁধারে জাল ভোট দেয়ার সময় সহকারী প্রিজাইডিং অফিসার ও ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই কেন্দ্রে আজ শনিবারের চতুর্থ ধাপের ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন কুমিল্লা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম।

এবার চতুর্থ ধাপে, সাতশ’ ৪৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। কিন্তু আদালতের নির্দেশনা ও নানা অভিযোগের প্রেক্ষিতে ৪০টি ইউপির নির্বাচন স্থগিত করা হয়। এসব ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন তিন হাজার দুশো’ ৪৫ জন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৩৫ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

৪৭ জেলার ৮৮ উপজেলার সাতশ’ ৩টি ইউনিয়ন পরিষদে মোট ভোটার প্রায় এক কোটি ১০ লাখ। এরআগে, গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২টি, ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৩৯টি এবং ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ছয়শ’ ১৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

তিনি জানান, সহকারী প্রিজাইডিং অফিসার মোবারক হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. খোরশেদ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাসির রাতের আধাঁরে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..