× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে কৃষক লীগের আলোচনা ও দোয়া মাহফিল

admin
হালনাগাদ: বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে ঝিনাইদহে জেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, কৃষক লীগ নেতা জাহিদুন্নবী কালু, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, ইউনুস আলী জোয়ার্দ্দার, মিল্টন জোয়ার্দ্দার, শরিফুল ইসলাম, আমিনুর রহমান তপু।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষক লীগ নেতা আনোয়ারুল ইসলাম, রাজিব হাসান, তরিকুল ইসলাম, শুভংকর দত্ত, হাবিবুল্লাহ বাচ্চু, লুৎফর রহমান বেল্টু প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..