× Banner
সর্বশেষ
ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদে স্পিকারের চেয়ারের উপরে কালেমা তাইয়্যিবা স্থাপন বিছানার চাদর যখন আতঙ্কের কারণ! পাকিস্তানকে গোহারা হারালো বাংলাদেশ

নিউজ ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ ঘোষণা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ ঘোষণা

সরকার চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ নিম্নবর্ণিত বিশিষ্ট শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’ প্রদানের ঘোষণা করেছে। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ এ ঘোষণা প্রদান করা হয়।

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তগণ হলেন : আজীবন সম্মাননা (যুগ্ম) : বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা: রাইসুল ইসলাম আসাদ; শ্রেষ্ঠ চলচ্চিত্র (যুগ্ম): সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র গোর (গাজী রাকায়েত হোসেন ও ফরিদুর রেজা সাগর) এবং বিশ্বসুন্দরী (অঞ্জন চৌধুরী পিন্টু); শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: আড়ং (সরকারি অনুদানপ্রাপ্ত), জান্নাতুল ফেরদৌস; শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয় (সৈয়দ আশিক রহমান); শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : গাজী রাকায়েত হোসেন, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে: মোঃ সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : রোজালিন দীপান্বিতা মার্টিন (দীপান্বিতা মার্টিন), গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে : এম ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী); শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে: অপর্ণা ঘোষ (গণ্ডি); শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : মোঃ সাহিদ হাসান মিসা (মিশা সওদাগর) বীর; শ্রেষ্ঠ শিশু শিল্পী- মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি); শিশু শিল্পী বিশেষ শাখায় পুরস্কার: মোঃ শাহাদৎ হাসান বাধন, আড়ং (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ সংগীত পরিচালক : বেলাল খান-হৃদয় জুড়ে (বিশ্বাস যদি যায়রে…); শ্রেষ্ঠ নৃত্য পরিচালক : প্রয়াত মোঃ সহিদুর রহামান-বিশ্বসুন্দরী (তুই কি আমার হবিরে…); শ্রেষ্ঠ গায়ক : মোঃ মাহমুদুল হক ইমরান -বিশ্বসুন্দরী (তুই কি আমার

হবিরে……); শ্রেষ্ঠ গায়িকা (যুগ্ম): দিলশাদ নাহার কনা-বিশ্বসুন্দরী (তুই কি আমার হবিরে……) ও সোমনূর মনির কোনাল-বীর (ভালবাসার মানুষ তুমি….); শ্রেষ্ঠ গীতিকার : কবির বকুল- বিশ্বসুন্দরী (তুই কি আমার হবিরে….); শ্রেষ্ঠ সুরকার : মোঃ মাহমুদুল হক ইমরান -বিশ্বসুন্দরী (তুই কি আমার হবিরে…); শ্রেষ্ঠ কাহিনীকার : গাজী রাকায়েত হোসেন, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : গাজী রাকায়েত হোসেন, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : ফাখরুল আরেফীন খান (গণ্ডি); শ্রেষ্ঠ সম্পাদক: মোঃ শরিফুল ইসলাম, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: উত্তম কুমার গুহ, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (যুগ্ম) : পংকজ পালিত ও মোঃ মাহবুব উল্লাহ নিয়াজ, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ শব্দগ্রাহক : কাজী সেলিম আহম্মেদ, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত); শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা : এনামতারা বেগম, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত) এবং শ্রেষ্ঠ মেক-আপম্যান : মোহাম্মদ আলী বাবুল, গোর (সরকারি অনুদানপ্রাপ্ত)।


এ ক্যটাগরির আরো খবর..