× Banner
সর্বশেষ
নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে

ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত করে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ অক্টোবর পর্যন্ত দাবি বা আপত্তি জানাতে পারবে আগ্রহী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। এরপরই নিবন্ধন চূড়ান্ত হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, গত ২৭ জুলাই প্রকাশ করা বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই বাছাই শেষে এ সংক্রান্ত নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে ৭৩টি প্রতিষ্ঠানের বিষয়ে কারো কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর) মধ্যে ইসির সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারো বিরুদ্ধে কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তার স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ৬ (ছয়) সেট আপত্তি দাখিল করতে হবে। আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

জানা গেছে, নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো পর্যবেক্ষক প্রতিষ্ঠানের নিবন্ধন চালু হয়। ২০০৮ সালে ১৩৮টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়। তখন নিবন্ধনের মেয়াদ ছিল এক বছর।

গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।

পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে এবার ৩১৮টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আবেদন করে। এরমধ্যে ৭৩টিকে নিবন্ধনযোগ্য বিবেচনায় বিজ্ঞপ্তি প্রকাশ করল ইসি।

দেশি পর্যবেক্ষক


এ ক্যটাগরির আরো খবর..