× Banner
সর্বশেষ
দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা

ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ মে, ২০২৫
জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ  করেছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) পরিত্যক্ত কার্যালয়ের সামনে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে ১৩১ সদস্যের কমিটি ঘোষণার মাধ্যমে এই সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম মুখ্য সমন্বয়কারী হান্নান মাসাউদ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা অনুষ্ঠানস্থলে আসেন।

অনুষ্ঠানের মঞ্চ থেকে যুবশক্তির বৈশিষ্ট্য নিয়ে নানা বক্তব্য দেওয়া হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারিও (তথ্যচিত্র) দেখানো হয়েছে। মঞ্চ থেকে ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বায়ান্নর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ প্রভৃতি স্লোগানের পাশাপাশি যুবশক্তির সাংগঠনিক স্লোগানও দেওয়া হচ্ছে৷ স্লোগানটি হলো ‘বাংলার শক্তি যুব শক্তি, যুব শক্তি জনতার মুক্তি’।


এ ক্যটাগরির আরো খবর..