× Banner
সর্বশেষ
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

ডেস্ক

জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস, দেশে ১ কোটি ৩১ লাখের বেশি ডায়াবেটিসে আক্রান্ত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস

আজ ২৮ ফেব্রুয়ারি জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস।  ১৯৫৬ সালের ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন করে তুলতেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার প্রতিষ্ঠা দিবসকে ডায়াবেটিক সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বাডাসের পক্ষ থেকে দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এক জরীপ মতে বিশ্বে প্রতি সাত সেকেন্ডে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশসহ সারাবিশ্বে এই রোগ এখন মহামারী রূপ নিচ্ছে। দেশে বর্তমানে ১ কোটি ৩১ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম।

বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ কোটির বেশি। ২০৩০ সালের মধ্যে তা হবে ৬০ কোটি। বাংলাদেশে সত্তরের দশকে ডায়াবেটিসের প্রবণতা ছিল মাত্র দুই শতাংশের মতো, আজ তা ঢাকা শহরেই ১০ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার আরো ১০ শতাংশ।

ডায়াবেটিক সমিতির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা প্রায় ৪২ দশমিক ৫ কোটি। অথচ ১৯৮৫ সালে এ সংখ্যা ছিল মাত্র ৩ কোটি। এখনই এই রোগ প্রতিরোধ করা না গেলে ২০৩৫ সালের মধ্যে আক্রান্তের সংখ্যা ৫৯ কোটিতে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।

সমিতির পক্ষ থেকে দিবসটি উপলক্ষে ডায়াবেটিস ঝুঁকি এড়াতে নিয়িমত খাদ্যাভ্যাসসহ নিয়ন্ত্রিত জীবনযাপনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি হাঁটাচলা ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ আলোচনা সভা, শোভাযাত্রা ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রতিবছরই এদিনে সকাল সোয়া ৮টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে টিএসসি পর্যন্ত শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টা পর্যন্ত জাদুঘরের সামনে, ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে এবং এনএইচএন ও এইচসিডিপির বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হয়।
ডায়াবেটিকস সচেতনতা দিবসে বিশেষজ্ঞ চিকিৎসকগণদের বক্তব্য, শারীরিক শ্রম, নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট পরিমান খাওয়া এবং ওজন ঠিক রাখাসহ সচেতনা এই রোগ থেকে মুক্তির একমাত্র পথ।


এ ক্যটাগরির আরো খবর..