জাতির পিতার সমাধিতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আজ প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য নার্গিস আক্তার, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীনসহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রতিমন্ত্রী শ্রদ্ধা প্রদান শেষে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিংভাতা প্রাপ্ত সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। এছাড়া তিনি মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং উপস্থিত প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।