× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত  শাপলা চত্বর ঘটনা: মানবতাবিরোধী মামলায় ৯ আসামি ট্রাইব্যুনালে হাজির ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ডেস্ক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হলেন কৃষ্ণ নন্দী

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হলেন কৃষ্ণ নন্দী

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী করা হয়েছে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। প্রায় ১০ মাসের ব্যবধানে এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করে বড় চমক দেখালো দলটি।

গত ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন।পর বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে এটি আলোচিত হয় এবং ওই সিদ্ধান্তই বহাল রাখা হয়।খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গত কয়েক দিন ধরেই হিন্দু অধ্যুষিত খুলনা-১ আসনে জামায়াতের পক্ষ থেকে কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হচ্ছে এমন কথা শোনা যাচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়েছিল। এবার যা সত্য হলো।

অনুভূতি জানিয়ে কৃষ্ণ নন্দী বাংলানিউজকে বলেন, প্রথমেই আমি জামায়াত ইসলামীতে ধন্যবাদ জানাই। আমাকে নমিনেশন দিয়ে ইতিহাসের রেকর্ড করল। কেননা আমি প্রথম জামায়াতের হিন্দু এমপি প্রার্থী। আমি হিন্দু মুসলিম সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। আমার প্রধান কাজ হবে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়া।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে। তখন খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফকে প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে বাকি পাঁচটি আসনের প্রার্থী ঠিক থাকলেও শুধুমাত্র খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করে হিন্দু প্রার্থী করা হলো।

সাবেক প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাকে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে। আমি কৃষ্ণ নন্দীর বিজয়ের জন্য সর্বাত্মক কাজ করব।

তার পক্ষে আমি প্রচারণা শুরু করেছি।যেহেতু আমাকেই নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসম্ভব কাজ করব, ইনশাআল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..