× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

ঝিনাইদহে ই-নামজারী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধিঃ জমি গ্রহীতাদের দুর্ভোগ লাঘব করে তাদের কাঙ্খিত সেবা নিশ্চিত করার জন্য ঝিনাইদহে ই-নামজারী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ- জামান, এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালট্যান্ট তাসলিমানুর হোসেন, এটুআই প্রোগ্রামের ইয়ং প্রফেসনাল মাসরুর মোহাম্মদ শান্ত, আব্দুল আওয়াল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের আরডিসি আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

আলোচনা সভা শেষে ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে উপস্থাপন করে সহজভাবে সেবা দান করার লক্ষ্যে জেলার ৬টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, ইউনিয়ন ভূমি সহকারী ও ভূমি অফিসের কর্মকর্তাদের ই-নামজারী বিষয়ক প্রশিক্ষণ প্রদাণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..