× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

অবশেষে যশোরে শাওনের জব্দকৃত ৮০ বস্তা চাল ফেরত দিলো গোয়েন্দা পুলিশ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১ মে, ২০২০
জব্দকৃত ৮০ বস্তা চাল ফেরত

স্টাফ রিপোর্টার : যশোরে জব্দকৃত চার হাজার কেজি (৮০ বস্তা) চাল ফেরত দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। পিবিআই আদলেত তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত চাল ফেরতের নির্দেশে দেন।
বৃহস্পতিবার আদালতের দেয়া নির্দেশের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরে চাল ফেরত দেয়া হয়।
এর আগে জব্দকৃত চালসহ রাকিব হাসান শাওন ও হাসিবুল হাসান নামের দু’জনের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশ গত ৮ এপ্রিল তদন্ত শেষে আদতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
পরবর্তীতে জব্দকৃত মালামালের মালিকের অনুকুলে জিম্মা প্রদাণের বিষয়ের আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় যার প্রতিবেদন ৩০এপ্রিল অদালতে দাখিল করে পিবিঅই।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার শানতলা এলাকার একটি গোডাউন থেকে ওই চালসহ ওই দুইজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে মজুদকৃত চাল, ডা ও আলু ত্রাণের জন্য প্যাকেট করার সময় শহরতলী শানতলা এলাকার একটি গোডাউন থেকে ওই জাল, ডাল আলু জব্দ করা হয়।
অভিযানে জেলা প্রশাসন, গোয়েন্দা পুলিশ, কোতয়ালি পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম অংশ নেয়।
আটককৃতরা সেসময় মালামালের বৈধ কোন কাগজপত্র দেখাতে ব্যার্থ হয়। পরে ৫৪ ধারায় মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়।
রাকিব হাসান শাওন ও হাসিবুল হাসান তথ্যপ্রমানের ভিত্তিতে পরদিন ৮এপ্রিল আদালত থেকে অভ্যহতি পায়।
গতকাল বৃহস্পতিবার জব্দকৃত চাল, ডাল ও আলু ফেরত দেয়ার নির্দেশ দেয় আদালত।
আদালতের নির্দেশ পেয়ে আমরা ঐ চাল রাকিব হাসান শাওনের জিম্মায় প্রদান করি।
গতকাল জেলা গোয়েন্দা পুলিশ অফিসে মালামালের জিম্মা গ্রহনকালে, রাকিব হাসান শাওনের সাথে উপস্থিত ছিলেন যশোর জেলা ৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন-অর রসিদ এবং তথ্য ও গবেষনা সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যেতি।


এ ক্যটাগরির আরো খবর..