× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

পিআইডি

জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন

        দেশকে এগিয়ে নিতে এবং জবাবদিহিমূলক সরকার চাইলে জনগণকে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

        উপদেষ্টা আজ জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পশ্চিম দোগাছী গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আয়োজিত ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠকে এ কথা বলেন।

        উপদেষ্টা বলেনজনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং জনপ্রতিনিধি নির্বাচন করবেন। তিনি বলেনইতোমধ্যে প্রায় সব রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। জনগণ নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। ফলে সরকার হবে জনগণেরস্বৈরাচারী হবে নাবিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। এতে মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ‘হ্যাঁ’/‘না’র ভিত্তিতে গণভোটও অনুষ্ঠিত হবে। তিনি ‘হ্যাঁ’ ভোট দিতে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করেন।

        জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..