× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

শার্শা’য় বৈদেশিক কর্মসংস্থানের জন্য জনসচেতনতামূলক সেমিনার ও প্রেসব্রিফিং

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
জনসচেতনতামূলক সেমিনার

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল : শার্শা’য় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১০ টার সময় শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম ভবনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে স্থানীয় গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধান শিক্ষক ও সূধী সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে বিরতিহীন জনসচেতনতামূলক প্রচার ও প্রেসব্রিফিং করা হয়।
শার্শা  উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক জনসচেতনতামূলক বক্তব্য রাখেন যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম।
শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার আহসান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাভারন কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যশোর জনশক্তি অধিদপ্তরের সহকারি পরিচালক রাহিনুর ইসলাম, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রকল্প কর্মকর্তা লাল্টু মিয়া, বিআরডিবি কর্মকর্তা আবু বিল্লাল, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসানসহ স্থানীয় গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধান শিক্ষক ও সূধী সমাজের প্রতিনিধিবৃন্দ।
এসময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল বলেন, উপজেলা পর্যায়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে দক্ষ যুব ও দক্ষ যুব মহিলাদের বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে এ সেমিনারের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচার ও প্রেসব্রিফিং।


এ ক্যটাগরির আরো খবর..