× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

পিঁ আই ডি

জনপ্রতিনিধি, কর্মকর্তা ও নেতাকর্মী সবাইকে জনগণের কল্যাণে কাজ করতে হবে -কৃষিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
জনগণের কল্যাণে কাজ করতে হবে

জনগণের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। চেয়ারম্যান, মেম্বার, এমপিসহ সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও দলের নেতাকর্মীসহ সবাইকে জনগণের কল্যাণে ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে হবে। বলেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ।

আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটিকে আরো সমৃদ্ধ করা, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা। সেজন্য, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এজন্য উৎপাদন আরো বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল ইউনিয়নে ৩ হাজার ৩০০ উপকারভোগী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়। প্রতি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি চাল দেয়া হয়।

শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুধু মিয়ার সভাপতিত্বে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঈদ উপলক্ষ্যে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..