× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট

পিআইডি

জনগণকে সাথে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে সরকার -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ

জনগণকে সঙ্গে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে সরকার। পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডকে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষাকে জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে সবাইকে কাজ করতে হবে। জনগণের মতামত প্রতিষ্ঠা এবং সমস্যার সমাধান করতে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরি করা হচ্ছে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২৩’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, প্রকৃতির জন্য দরদ দিয়ে কাজ করতে হবে। হারিয়ে যাওয়া প্রাণী ফিরিয়ে আনা যায় না, এটি আমাদের বুঝতে হবে। পরিবেশ যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে।

তিনি জানান, দেশের দীর্ঘদিনের সমস্যার সমাধানে কাজ শুরু হয়েছে। অগ্রাধিকার ঠিক করে খাল দখল ও দূষণমুক্ত করা হচ্ছে। সব নদী রক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, সুইডেন দূতাবাসের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফার্স্ট সেক্রেটারি নায়োকা মারটিনেজ বেকস্ট্রম প্রমুখ।

বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পদক পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া। উপদেষ্টা বলেন, হালদা এবং মনজুরুল কিবরিয়াকে আলাদা করা যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ বিশেষজ্ঞ, বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যম প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..