× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

জনকণ্ঠ সম্পাদককে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

admin
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০১৬

বহুতল ভবনের নকশা জালিয়াতির মামলায় গ্লোব কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদকে সাত দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এ মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছিলেন মাসুদ। এ খালাসের বিরুদ্ধে দুদক’কে আপিলের অনুমতি দিয়ে সোমবার (২৮ মার্চ) এ আদেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ।

২০০৭ সালের ৯ আগস্ট রাজধানীর মালিবাগে বহুতল ভবনের নকশা জালিয়াতির অভিযোগ এনে এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।

২০০৮ সালে জনকণ্ঠ সম্পাদককে বিশেষ জজ আদালত সাত বছরের সাজা দেন। এর বিরুদ্ধে মাসুদের আবেদন গ্রহণ করে ২০১০ সালের ২৩ মে হাইকোর্ট তাকে খালাস দেন।

হাইকোর্টের এ খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়। সোমবার আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে মাসুদকে সাত দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

 


এ ক্যটাগরির আরো খবর..