× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন 

ডেস্ক

অন্তর্বর্তী সরকারে দেশে কোনো জঙ্গি সমস্যা হয়নি -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
পুলিশ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে কোনো জঙ্গিবাদ সংক্রান্ত সমস্যার উত্থান হয়নি। বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারাসহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন পত্রিকা কী বলে, তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে দেশে এই মুহূর্তে জঙ্গিবাদ নিয়ে কোনো উদ্বেগ দেখছি না।

উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর প্রথমে সরকার ছিল না, তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন সবাই একত্রে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই উন্নতি অব্যাহত থাকবে।

তিনি বলেন, এজহারে অনেকের নাম এসেছে, তবে এমন অনেকেই রয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং সে সময় বিদেশে ছিলেন। আমরা প্রপার তদন্ত করছি এবং নির্দোষ কোনো ব্যক্তিকে সাজা দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আজকের থানা পরিদর্শনের উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও তাদের খোঁজ-খবর নেওয়া।


এ ক্যটাগরির আরো খবর..