× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র পুলিশ রুখে দিয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা হয়েছিল কিন্তু পুলিশ তা রুখে দিয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এসময় তিনি বলেছেন, পুলিশের সবচেয়ে বড় ইউনিট হচ্ছে ডিএমপি। এ ইউনিটটি ঘুরে দাঁড়িয়েছে বলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি। আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা হয়েছিল। কিন্তু পুলিশ তা রুখে দিয়েছে। বর্তমান সরকারের সময় পুলিশে অনেকগুলো ইউনিট হয়েছে। সব ইউনিট একসঙ্গে কাজ করেছে বলে আমরা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি।

ডিএমপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজারবাগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা পুনরায় ঘোষণা করেন।বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেক কেটে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (জননিরাপত্তা বিভাগ) মোস্তফা কামাল, আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা, দেশের বরেণ্য ব্যক্তি ও বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিনিয়র সচিব মোস্তফা কামাল বলেন, ‘থানাকে আস্থার প্রতীক হতে হবে। কারণ সাধারণ মানুষ বিপদগ্রস্ত হয়ে থানায় যান। আন্তরিকতার সঙ্গে এ মানুষগুলোর সমস্যা সমাধান করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..