× Banner
সর্বশেষ
জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

জঙ্গিবাদের কোনো স্থান নেই ইসলামে

admin
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০১৬

স্টাফ রিপোটার : দুবাই ইন্ডিয়ান একাডেমি স্কুল মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত, আল-কোরআন পুরস্কার সংস্থার উদ্যোগে ২০তম ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই উল্লেখ্য করে সেমিনারে বক্তারা বলেন, যারা আইএস এর নামে মানুষ হত্যার মিশন হাতে নিয়েছে, তারা কখনো ইসলামের আদর্শবাদী হতে পারে না।  তাদের এসব কর্মকাণ্ড থেকে বিশ্বের মুসলমানদের সতর্ক থাকতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইর শাসক শেখ মুহাম্মদ বীন রাশেদ আল মাকতুম’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং পৃষ্টপোষকতায় আয়োজিত আল-কোরআন পুরস্কার সংস্থার উদ্যোগে ২০তম ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

দুবাই ইন্ডিয়ান একাডেমি স্কুল মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান সালেহ আলী আব্দুল্লাহ। মাইনুল ইসলামের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধের ওপর ‘ইসলাম শান্তি ও নিরাপত্তার ধর্ম’ শীর্ষক আলোচনা করেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুহাম্মদ মাহবুবুর রহমান।

 সেমিনারে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার প্রবাসী উপস্থিত ছিলেন। পরে দেশ, প্রবাস ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..