× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

ছয় সচিব পদে রদবদল

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ প্রশাসন যন্ত্রের শীর্ষ ছয় সচিব পদে রদবদল করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে শিক্ষাসচিব করা হয়েছে সোহরাব হোসাইনকে, ভূমিসচিব করা হয়েছে মেছবাহ-উল আলমকে।

এর আগে সোহরাব হোসাইন বিসিএস (প্রশাসন) একাডেমির রেক্টর এবং মেছবাহ-উল আলম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এছাড়া ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মো. আব্দুর রব হাওলাদারকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের সদস্য হুমায়ুন খালিদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে দেয়া হয়েছে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে মহাপরিচালক এন এম জিয়াউল আলমকে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) পদে দেয়া হয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..