× Banner
সর্বশেষ
বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী

ছেলে হিসাবে প্রধানমন্ত্রীর কাছে জয়ের আবদার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: মা ডেকে প্রধানমন্ত্রীর কাছে প্লট আবদার করেছেন জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জয়ের এমন একটি আবেদনের কপি ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ফেসবুকে কয়েক দিন ধরেই সমালোচনার ঝড় বইছে।

তবে বিষয়টি নিয়ে কথা বলতে আবেদনে উল্লিখিত দুটি নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও সাংবাদিক পরিচয় পেয়ে কথা না বলে ফোন রেখে দেন জয়।

আবেদনে জয় প্রধানমন্ত্রীকে ‘উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী’ ও ‘আদর্শ মা’ উল্লেখ করে লিখেছেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের পক্ষ থেকে আপনার প্রতি রইল সালাম। আমি বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক (টিভি, চলচ্চিত্র)। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি ও সুস্থ চলচ্চিত্রে।

আপনি অত্যন্ত দরদী ও বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়। গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং জ্ঞানদীপ্ত আদর্শের ওপর বলিয়ান ছিলেন আমাদের মতো মানুষ আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট করার অঙ্গীকার করেছে।

মা, আপনার কাছে একজন শিল্পীর আবেদন আমার সমসাময়িক শিল্পীরা পূর্বাচলে ১০ কাঠা/৫ কাঠার প্লট পেয়েছেন। কিন্তু আমি শুটিংয়ের জন্য দেশের বাইরে থাকায় আবেদন করতে পারিনি। পরবর্তীতে ঝিলমিল প্রকল্পে আবেদন করলেও লটারিতে তা পাইনি।

মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন ও সন্তানের ভবিষ্যত। আমি আপনার কাছে আবদার করলাম। আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দিবেন না আমি জানি (ইনশাআল্লাহ)।

শুধু আবেদনেই শেষ নয়। ফেসবুকে পাওয়া ওই আবেদনপত্রে জয়ের ছবির পাশে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সিল দেখা গেছে।

সুপারিশকারী হিসেবে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের স্বাক্ষর দেখা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..