× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

ছুটিটা দরকার ছিল সুজানের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: এটা ঠিক যে সুজানের সাথে হৃতিকের সম্পর্ক ভেঙেছে, কিন্তু তাই বলে তো আর ছেলেদের সাথে মায়ের সম্পর্ক ভাঙেনি। সুজানের ছেলেরা বাবার সঙ্গে থাকলেও, মায়ের সঙ্গে তাদের আগের মতোই সুসম্পর্ক রয়েছে।

সম্প্রতি তাদের নিয়ে গোয়ায় সমুদ্র সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন সুজান। সঙ্গে ছিলেন বান্ধবী ফারহা আলি খান। গোয়ার বিচে বিকিনি পরে তোলা ছবি সোশাল সাইটে শেয়ার করেছেন খোদ সুজান।

ফারহার সঙ্গে ছবি শেয়ার করে সুজান লিখেছেন, ‘গোয়া মেমোরিজ…আমার বন্ধু ফারহার সঙ্গে। জীবনটা খুব সুন্দর। বিচে এসে সেটা আরও ভালভাবে উপভোগ করা যায়।’

ছেলের সঙ্গেও পোজ দিয়েছেন সুজান। লিখেছেন, ‘আমার সূর্যের রশ্মি’।

বলিউডের একাংশ মনে করছেন, গোয়ায় ঘুরতে যাওয়া সুজানের জন্য খুব দরকার ছিল। হৃতিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেতা অর্জুন রামপালের সঙ্গে সুজানের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছিল বি-টাউনে। যদিও দু’জনের কেউই সে সম্পর্ককে স্বীকার করেননি।

শোনা গিয়েছিল, হৃতিকেরই এক কাছের বন্ধুকে বিয়ে করতে চলেছেন সুজান। বেশ কয়েক বছর আগে ‘প্রাইভেট পার্টি’তে তাঁর সঙ্গে আলাপের পরই ঘনিষ্ঠতার শুরু। সে জল্পনাকেও গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। এ সব থেকে বেরোতেই একটা লম্বা ছুটির দরকার ছিল সুজানের।


এ ক্যটাগরির আরো খবর..