× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ঢাবির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের প্রতিবাদে বাম ছাত্রজোটের বিক্ষোভ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর দ্বিতীয় বর্ষের ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার প্রতিবাদে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি ছাত্রদের। দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা- প্রগতিশীল ছাত্রজোট। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন জোট নেতারা।

আজ সোমবার সন্ধ্যায় তারা টিএসসি থেকে মশাল মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে সমাবেশ করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়সহ বিপ্লবী ছাত্রমৈত্রী ও ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) নেতারা। সমাবেশে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকেই বারবার ধর্ষণের মতো ঘটনা ঘটছে। অবিলম্বে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি করেন তিনি।  এ সময় ভিসি-প্রক্টরের পদত্যাগও দাবি করা হয় সমাবেশ থেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ


এ ক্যটাগরির আরো খবর..