× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ছাতক-সিলেট সড়কে সিমেন্ট ভর্তি ট্রাক খাদে

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত ৬টি ও সুরমা নদীর ওপারে দোয়ারা পর্যন্ত দুটিসহ মোট ৮টি ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে মালামালসহ বিভিন্ন ধরণের যাত্রীবাহি যানবাহন চলাচল করছে। ঝুঁকিপূর্ণ এসব ব্রিজ দিয়ে চলাচলের ফলে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এসব ব্রিজ নিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকাগুলো বেশ ফলাও করে সংবাদ উপস্থাপন করেছে। কিন্তু কর্তৃপক্ষ এসব বিষয় নিয়ে কার্যকরি কোন প্রদক্ষেপ গ্রহণ করেননি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে যাত্রী সাধারণ।

বুধবার সকালে ছাতক থেকে সিলেটগামী সিমেন্ট ভর্তি ট্রাক (নং-ঢাকা মেট্রো-১১-১৯৭৪) সড়কের তকিপুর গ্রাম সংলগ্ন তেতইখালী নামক ব্রিজ পারাপার হওয়ার সময় হঠাৎ ব্রিজের রেলিং ভেঙ্গে খাদে পড়ে উল্টে যায়। এতে অল্পের জন্য বেঁচে যায় চালক ও হেলপার।


এ ক্যটাগরির আরো খবর..