× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ছাতক-দোয়ারায় নেতাকর্মীদের গ্রেফতারে মিজানুর রহমান চৌধুরীর নিন্দা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের বিএনপি-জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরীর বড় ভাই ব্যবসায়ি কুতুবুর রহমান চৌধুরীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধানের শীষ প্রতীকের গণজোয়ারে ভীত হয়ে শাসকদলের ইন্ধনে পুলিশ গণগ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন মিজানুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মিজানুর রহমান চৌধুরী বলেছেন, বড়ভাই ব্যবসায়ি কুতুবুর রহমান চৌধুরীসহ ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, দোয়ারাবাজার উপজেলার বুগলা ইউনিয়ন চেয়ারম্যান আশরাফ ইসলাম জুয়েল, কালারুকা ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সিংচাপইড় ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সদরুল আমিন সোহান, জেলা যুবদল নেতা গাজী লিটন, সিংচাপইড় ইউপি বিএনপি নেতা আজাদ রাব্বানী, আবদুর রউফ, যুবদল নেতা সাব্বির আহমদ, ভাতগাঁও ইউপি যুবদল নেতা মেম্বার কামাল হোসেন, ভাতগাঁও ইউপি বিএনপি নেতা ইসলাম ফিরোজ, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, গৌছ মিয়া, জাউয়াবাজার ইউপি যুবদল নেতা সালেহ আহমদ, ছাতক পৌরসভার তাতীকোনার সামছু মিয়া, কালারুকা ইউপি মেম্বার সফিকুল ইসলাম, সেচ্ছাসেবকদল নেতা বাবুল আহমদ, আশরাফ আহমদসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে মামলা ছাড়াই গ্রেফতার করেছে পুলিশ।

এরপরও নির্বাচনী প্রচারণা চালানোর প্রত্যয় ব্যক্ত করে বলেন, শেষ সময়ে এসে পুলিশ হিংস্র আচরণ করছে। প্রধান নির্বাচনী কার্যালয়ের সামন ও সড়ক থেকে তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার গভীর রাত থেকে নির্বাচনী এলাকার প্রায় পাঁচশত বিএনপির নেতাকর্মীর বাড়িতে তল্লাশী চালিয়েছে পুলিশ। বাড়িতে কাউকে না পেলে হুমকি দিয়ে এসছে ধানের শীষের পক্ষে কাজ না করার জন্য। হঠাৎ করেই এমন গ্রেফতারের কারনে নেতাকর্মীদের মধ্যে আতংক বিরাজ করছে। পুলিশের এমন পক্ষপাত মূলক আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে আইনশৃংখলা বাহিনীর উদ্দেশে মিজানুর রহমান চৌধুরী বলেন, অহেতুক নেতাকর্মীদের গ্রেফতার করবেন না। আপনারা নিরেপেক্ষ ভূমিকা পালন করুন। নিরপেক্ষ ভূমিকা পালন করলে দেশ ও জাতির আস্থা ফিরবে। তখন সারাজীবনের একমাত্র কৃতিত্বপূর্ণ কর্ম হয়ে দাঁড়াবে একাদশ জাতীয় নির্বাচন।


এ ক্যটাগরির আরো খবর..