× Banner
সর্বশেষ
লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ প্রার্থীর ১৪জনই আওয়ামীলীগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশ না নেয়ায় ছাতক উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির কোন প্রার্থী নির্বাচনে অংশ নেননি। তবে উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এছাড়া জাতীয়পার্টি থেকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে উপজেলা জাপা নেতা শামীম আহমদ। চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬জন প্রার্থীর মধ্যে ১৪জন প্রার্থী আওয়ামী ঘরানার। সোমবার দুপুরে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা-কর্মীদের সাথে নিয়ে ইজাজুল হক রনি ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে নিয়ে শামীম আহমদ উৎসব মুখর পরিবেশে স্ব স্ব মনোনয়ন পত্র দাখিল করতে দেখা গেছে।

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা অলিউর রহমান চৌধুরী বকুল এবং আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে বর্তমানে যারা প্রার্থী হয়েছেন বিগত উপজেলা নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিগত নির্বাচনে ৩৩হাজার ৮শ’ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন অলিউর রহমান চৌধুরী বকুল। ১৯হাজার ৭শ’ ভোট পেয়ে আওলাদ আলী রেজা ৩য় স্থানে ছিলেন। প্রায় ২৪হাজার ভোট পেয়ে ২য় স্থানে থাকা জামাতের প্রার্থী এড. রেজাউল করিম তালুকদার এ বছর প্রার্থী হননি। বর্তমানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান এরআগে একবার নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোয় জামানত হারিয়েছিলেন।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, শাহীন চৌধুরী, আতাউল হক সানি, বাবুল রায়, আব্দুল গাফফার, এড. মাছুম আহমদ ও লোকমান হোসেন আওয়ামীলীগ ঘরানার। বিএনপির ইজাজুল হক রনি ও জাপার শামীম আহমদ হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিখা রানী দে, লিপি বেগম, রাবেয়া বেগম ও নাসিমা আক্তার চামেলী আওয়ামীলীগ ঘরানার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..