ছাতক প্রতিনিধিঃ ছাতকে শীতার্থদের মাঝে লাফার্জহোলসিম লিমিটেডের সাড়ে ১২শ’ কম্বল বিতরণ করা হয়েছে।
গত শনিবার বিকেলে লাফার্জহোলসিম বাংলাদেশ কোম্পানির উদ্দোগে ছাতকস্থ প্লান্টে অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারী।
বিশেষ অতিথি ছিলেন, লাফার্জহোলসিম বাংলাদেশের হেড অব অপারেশন হারপাল সিং। এসময় কোম্পনির উর্ধ্বন কর্মকর্তাবৃন্দ ও স্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।