× Banner
সর্বশেষ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট – স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না – মির্জা ফখরুল গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই; দাবি তথ্যমন্ত্রীর বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ নয়, প্রয়োজন নিয়মতান্ত্রিক কাঠামো: তথ্য ও সম্প্রচারমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭

চৌগাছায় ছাত্রী ধর্ষণে উদ্বেগ মহিলা পরিষদের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীরা মিলে নবম শ্রেণীর স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় নিন্দা, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ ছাড়া ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শাস্তির লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্যাতনের শিকার ছাত্রীর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিকরণের দাবি জানিয়েছে সংগঠনটি।

এ ঘটনায় সোমবার সংগঠনটির সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। গত ৪ অক্টোবর চৌগাছা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি উজ্জ্বল, পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুল মজিদের ছেলে ছাত্রলীগ নেতা সানি ও ছাত্রলীগ কর্মী শিমুলসহ কয়েকজন ওই ছাত্রীকে ধর্ষণ করে। চিৎকার শুনে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কয়েকজনকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..