× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

চীন তৈরি করল বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চীন বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ তৈরির কাজ সম্পন্ন করেছে। বিশালাকৃতির এই টেলিস্কেপাটি পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্যান্য জায়গায় জীবনের অস্তিত্ব অনুসন্ধানের কাজে লাগানো হবে।

চীনের গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘ফাস্ট’ নামের এই টেলিস্কোপটির আয়তন প্রায় ৩০টি ফুটবল মাঠের সমান। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশের একটি পাহাড়ে বসানো হয়েছে এটি। চীনের মহাকাশ বিষয়ক সংস্থা ন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল অবজারভেশন নির্মাণ করেছে টেলিস্কোপটি।

ন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল অবজারভেশন’র উপপ্রধান ঝেং জিয়াওনিয়ান জানান, বিজ্ঞানীরা শিগগিরই এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে। মহাবিশ্বের বিভিন্ন অদ্ভূত বস্তু খুঁজে বের করতে এই প্রকল্পটি বিজ্ঞানীদের সহায়তা করবে। এছাড়া ভিনগ্রহে কোনো প্রাণি থাকলে তার অস্তিত্ব খুঁজে বের করতেও টেলিস্কোপটি সহায়তা করবে বলে জানান জিয়াওনিয়ান।

গত পাঁচ বছর ধরে তৈরি করা হয়েছে টেলিস্কোপটি। আশা করা হচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বরে এটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে। প্রেসিডেন্ট শি জিংপিংয়ের নির্দেশে মহাকাশে নিজের শক্তি বাড়াতে এ সংক্রান্ত প্রকল্পগুলোকে গুরুত্ব দিচ্ছে চীন। ২০৩৬ সালের মধ্যে স্পেস স্টেশন নির্মাণ এবং চাঁদে নভোচারি পাঠানোর পরিকল্পনা দেশটির।

ফাস্ট নামের এই টেলিস্কোপের মাধ্যমে মহাবিশ্বের অনেক নতুন তথ্য জানা সম্ভব হবে। ৫০০ মিটার প্রস্থের বিশ্বের সবচেয়ে বড় এই টেলিস্কোপটি তৈরিতে খরচ হয়েছে ১ দশমিক ২ বিলিয়ন ইউয়ান অর্থাৎ প্রায় দেড় হাজার কোটি টাকা। এর আগে বিশ্বের সবচেয়ে বড় টেলিস্কোপটির আয়তন ছিল ৩০০ মিটার চওড়া, যা বর্তমানে পুর্তো রিকোতে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..