× Banner
সর্বশেষ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত

চীনে তুষারপাতে এক সপ্তাহে ২১ জনের মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ তুষারপাতে চীনের কেন্দ্রীয় এবং পূর্বাঞ্চলে জানুয়ারির ২ তারিখ থেকে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

দেশটির ন্যাশনাল কমিশন ফর ডিজেস্টার রিডাকশন এ তথ্য নিশ্চিত করেছে। খবর রিলিফ ওয়েব।

ভারি তুষারপাতে চীনের আনহুই, জিয়াংসু, হেনান, হুবেই, হুনান, সানঝি, সানসি প্রদেশ এবং চংকিং পৌরসভার বাড়ি-ঘর, কৃষিজমি এবং বিদ্যুৎসেবা ব্যহত হচ্ছে।

নিজেদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে ৩ হাজার সাতশোর বেশি মানুষ। এছাড়া আরও ১৪ হাজার মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে কমিশন। বিভিন্ন স্থানের প্রায় ৭শ’ বাড়ি-ঘর ধসে পড়েছে এবং প্রায় ২ হাজার ৮শ’ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২ লাখ ৩৩ হাজার একশোর হেক্টরের বেশি কৃষিজমির ক্ষতি হয়েছে। এছাড়া পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৮ হাজার ১শ’ হেক্টর জমি। যার ফলে দেশের অর্থনীতিতে সরাসরি ক্ষতি হচ্ছে প্রায় ৫ দশমিক ৫৫ বিলিয়ন ইউয়ান।


এ ক্যটাগরির আরো খবর..