× Banner
সর্বশেষ
আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’

চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৩

admin
হালনাগাদ: বুধবার, ৯ আগস্ট, ২০১৭

নিউজ ডেস্কঃ চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এ ভূমিকম্প হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রদেশটির পার্বত্যাঞ্চল পাংশু এলাকা। ওই দুর্গমাঞ্চলে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৭।

ভূমিকম্পে পাংশু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দুর্গমাঞ্চল হওয়ায় এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ জানা যায়নি।

দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, ভূমিকম্পে সিচুয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অঞ্চলটির বাসিন্দারা।

ভূমিকম্পে মাটির গভীরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে পাংশু এলাকায় রওনা হয়েছে উদ্ধারকারী দল।

ভূমিকম্পনপ্রবণ এলাকা এলাকা বলে পরিচিত সিচুয়ানে এর আগে ২০০৮ ও ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প হয়। ২০০৮ সালের রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পে ৮৭ হাজার মানুষ প্রাণ হারান। আর ২০১১ সালে ৬.৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান ২ হাজার মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..