× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক

চীনের সাংহাইয়ে আজ থেকে লকডাউন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০২২
সাংহাইয়ে আজ থেকে লকডাউন

চীনের সবথেকে বড় শহর সাংহাইয়ের পূর্ব অংশ পুডং এলাকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০০ জন। সাধারণ মানুষকে ‘গৃহবন্দি’করতে বাধ্য হল চিন প্রশাসন। আজ ২৮ মার্চ সকাল থেকে ১ এপ্রিল পর্যন্ত এই পূর্ব অংশে জারি করেছে লকডাউন। আর পশ্চিম অংশে ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। জানিয়েছে চীনের ন্যাশানাল হেলথ কমিশন।

এই অংশেই রয়েছে ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট। এই সময় পরিবহণ ব্যবস্থা, দোকান, ব্যবসা বন্ধ থাকবে। অত্যন্ত প্রয়োজন ছাড়া এই সময় বাড়ির বাইরে বার হওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

উল্লেখ্য, আড়াই কোটি জনবসতিপূর্ণ সাংহাই সম্প্রতি করোনার ‘হটস্পট’ হয়ে দাঁড়িয়েছে। ওমিক্রন ভ্যারিয়্যান্টের জেরে মার্চ মাস থেকেই করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে চীনে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছিল সাংহাইতেও করোনা সংক্রান্ত বিধিনিষেধ জারি করা হতে পারে। যদিও সেই জল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল শি জিনপিং প্রশাসন। তাদের তরফে জানানো হয়েছিল, এখনও সাংহাইতে লকডাউনের কোনও প্রশ্ন আসছে না। কিন্তু, শেষমেশ এই শহরে লকডাউনের পথেই হেঁটেছে চিনের প্রশাসন।

উল্লেখ্য, গত মঙ্গলবার চীনের সাংহাইতে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রায় হাজার জনেরও বেশি। বর্তমানে করোনা পরীক্ষা এবং যাঁরা করোনায় আক্রান্ত তাঁদের আইসোলেশনে রেখে চিকিৎসা করার দিকে জোর দিচ্ছে চিন প্রশাসন, জানা গিয়েছে এমনটাই। করোনার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে শি জিনপিং প্রশাসন। ২০১৯ সালে প্রথম চিন থেকে এই সংক্রামক ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছিল।

গোটা বিশ্ব এই ভাইরাসের জেরে নাকানি চোবানি খেলেও করোনা কমছিল চীনে। কিন্তু, চলতি বছর ওমিক্রন ভ্যারিয়্যান্টের দরুণ ফের একবার করোনা বাড়ছে এই প্রতিবেশী দেশে। এর আগে সাংহাইতে লক়াউনের জল্পনা উড়িয়ে চীন দাবি করেছিল, “কোনও ধরনের গুজবে কান দেবেন না। শহরে লকডাউন ঘোষণা করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।” কিন্তু,শেষমেশ সব থেকে বড় এই শহরের বাসিন্দাদেরও করোনার তাণ্ডবে বাড়িবন্দি করতে বাধ্য হল চীন।


এ ক্যটাগরির আরো খবর..