× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

চীনের সঙ্গে আমাদের অনেকগুলো চুক্তি হয়েছে কিন্তু ঋণ নেইনি -পররাষ্ট্রমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০২২
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন

চীনের সঙ্গে আমাদের অনেকগুলো চুক্তি হয়েছে। কিন্তু টাকা নেওয়া হয়নি। আমাদের ঋণের মধ্যে বেশিরভাগ আন্তর্জাতিক সংস্থা থেকে নেওয়া। বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে না। বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (১১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের রফতানি ও রেমিট্যান্স অনেক বেশি। আমাদের পরিশোধ করার ক্ষমতাও অনেক বেশি। আমরা ঋণের বিষয়ে অত্যন্ত বিচক্ষণ। অনেক হিসেব করে আমরা ঋণ নিয়ে থাকি।

ড. মোমেন বলেন, আমরা চাই শ্রীলঙ্কায় দ্রুত স্থিতিশীলতা ফিরে আসুক। আমরা তাদের কিছু সহায়তা দিয়েছি। আরও সহায়তা দেওয়ার চিন্তা করছি। আমরা চাই শ্রীলঙ্কায় শান্তি ফিরে আসুক। আমাদের সব বন্ধু রাষ্ট্রগুলোতে স্থিতিশীলতা চাই আমরা।

এর আগে, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠক করেন ড. মোমেন।


এ ক্যটাগরির আরো খবর..