× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক রিপোর্টার

চীনের প্রোপার্টি ডেভেলপার এভারগ্র্যান্ডের প্রধানকে আটক রেখেছে পুলিশ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
china

প্রোপার্টি ডেভেলোপার কোম্পানি এভারগ্র্যান্ডের ধনকুবের প্রধানকে পুলিশ আটক রেখেছে। এদিকে ঋণে জর্জরিত কোম্পানিটি কঠিন আর্থিক সমস্যায় ভুগছে।

বুধবার ব্লুমবার্গ এ কথা জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানায়, এ মাসের গোড়ার দিকে কর্তৃপক্ষ জু জিয়াইনকে নিয়ে গিয়েছিল এবং এখন তাকে আটক রাখা হয়েছে।

খবরে বলা হয়, জিয়াইনকে ‘আবাসিক নজরদারির’ আওতায় রাখা হয়েছে। এর মানে এই নয় যে তাকে গ্রেফতার করা হয়েছে বা অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এভারগ্র্যান্ডের বিশাল অংকের ঋণ দেশের প্রোপার্টির বাজার সংকটকে আরো চরমের দিকে নিয়ে গেছে যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..