× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

কয়লা বোঝাই বিদেশি জাহাজের ক্যাপ্টেন সহ ৬ চীনা নাবিক আইসোলেশনে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
চীনা নাবিক আইসোলেশনে

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দরে কয়লা বোঝাই বিদেশি জাহাজের ক্যাপ্টেন সহ ৬ চীনা নাবিককে আইসোলেশনে রাখা হয়েছে।

সোমবার বিকালে বন্দরের করোনা পর্যবেক্ষন পরিচালনা কমিটির প্রধান ডাঃ সুফিয়া খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার পুনরায় পরীক্ষা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ব্যাবস্থা নেয়া হয়েছে।

মোংলা বন্দরের হারবাড়িয়ার ৭ নং বয়া এলাকায় করোনা ভাইরাস সন্ধেহে কয়লা বোঝাই বিদেশি জাহাজের ক্যাপ্টেন সহ ৬ চায়না নাবিককে আইসোলেশনে রাখা হয়েছে একারনে ওই জাহাজের পন্য খালাসের কাজ বন্ধ রয়েছে।

ডাঃ সুফিয়া খাতুন আরো জানান,সিঙ্গাপুর থেকে কয়লা বোঝাই জাহাজ চট্রগ্রাম বন্দরে আসে, নাবিকরা সেখান থেকে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকার পর সোমবার ,২৭ এপ্রিল) দুপুর সোয়া ৩ টায় মোংলা বন্দরের হারবাড়িয়ার ৭নং বয়া এলাকায় আসে। নাবিক সহ তাদের ৬জনের শরীরে জ্বর থাকায় তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ওই জাহাজের পণ্য খালাসের কাজও বন্ধ রয়েছে। জাহাজটিতে মোট ২০ জন চীনা নাবিক রয়েছেন এবং ৩০ হাজার মেঃ টন কয়লা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..