× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

চন্দন সরকার

চিন্ময় দাসের জামিন স্থগিত: ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন

বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক আশ্চর্য ও গভীরভাবে প্রশ্নবিদ্ধ ঘটনা ঘটেছে ২০২৫ সালের এপ্রিল মাসে, যার শিকার হয়েছেন মানবাধিকারকর্মী চিন্ময় দাস। দুপুর ২টায় হাইকোর্টে তার জামিন মঞ্জুর করা হলেও বিকেল ৫টার মধ্যে সেই জামিন আদেশ রহস্যজনকভাবে স্থগিত করা হয়—যা ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত। আইনি প্রক্রিয়ার এই বিস্ময়কর উল্টে যাওয়া অনেকের মনেই প্রশ্ন জাগিয়েছে: এটি কি উদ্দেশ্যপ্রণোদিত নয়? অবশ্যই।
চিন্ময় দাসের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্না, প্রবীর হালদার ও অপূর্ব কুমার ভট্টাচার্য। তাঁরা যুক্তি ও তথ্যের মাধ্যমে আদালতকে সন্তুষ্ট করতে সক্ষম হন, যার ফলশ্রুতিতেই দুপুরে জামিন মঞ্জুর হয়। কিন্তু অদৃশ্য কোনো চাপে কিংবা রাজনৈতিক প্রভাবের ফলে বিকেলের মধ্যেই সেই জামিন আদেশ বাতিল করে দেওয়া হয়।
প্রথমত, একজন ব্যক্তি রাষ্ট্রদ্রোহের মামলা করতে পারেন না—সেটা রাষ্ট্রের এখতিয়ারভুক্ত বিষয়। অথচ বাংলাদেশে চিন্ময় দাসের বিরুদ্ধে তা-ই করা হয়েছে। রাষ্ট্র তাকে সুরক্ষা না দিয়ে বরং তাকে যেনতেনভাবে জেলে রাখতে চায়। শত্রু সম্পত্তির আইনের মতোই হিন্দুদের জমি দখলের জন্য যেভাবেই হোক রাষ্ট্র নিজেই ভূমিকা রাখছে, যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে হিন্দুদের ওপর এক অমোচনীয় কলঙ্ক এবং অন্যায়।
আমরা মুখে মানবাধিকারের বুলি আওড়াই, অথচ হিন্দুদের নির্যাতনকে বৈধতা দেওয়ার জন্য ইন্ড্রিয়ায় কী হচ্ছে তা সামনে আনি। অবশ্যই আনবো কিন্তু এক অন্যায়কে বৈধ্যতা দেওয়ার জন্য নয়। ৫ই জুলাইয়ের পর শুধুমাত্র হিন্দুদের ধর্মীয় পরিচয়ের কারণে অত্যাচার করা হয়েছে। কিন্তু সরকার প্রচার করেছে যে, তারা আওয়ামী লীগ করে বলেই নির্যাতনের শিকার-হিন্দুরা কয়জন আওয়ামী লীগ করে কয় জন কমিটিতে নাম আছে। কিন্তু আমাদের দাগিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ- অথচ আমি আওয়ামী লীগের বেশী সমালোচক কারন আওয়ামী লীগ হিন্দুদের সব চেয়ে বেশী জমি দখল করেছে এবং ক্ষতি করেছে সব সময় লিখে থাকি। কিন্তু জঘন্য বিভ্রান্তি ছড়ানো হয়েছে। অথচ মানুষ প্রতিবাদ না করে বরং ইন্ড্রিয়ায় মুসলমানদের কথা বলে এই অত্যচারকে বৈধ্যতা দেওয়া হয়। আমরা অবশ্যই সেই অত্যাচারের প্রতিবাদ করি । অথচ বাস্তবতা হলো—ইন্ড্রিয়ায় যাওয়ার ভিসার লাইনে আজও হাজারো মানুষ দাঁড়িয়ে থাকে, যেমনটি পণ্যসামগ্রীর লাইনে দেখা যায়।
চীন উইঘুরদের মারছে—কোনো মিছিল নেই। সৌদি আরব ইয়েমেনকে বোমা মারছে—কোনো প্রতিবাদ নেই। বাশার আল আসাদ সুন্নিদের হত্যা করছে—নীরবতা। পাকিস্তান শিয়াদের নিধন করছে—কোনো শব্দ নেই। আমরা অবশ্যই সব জায়গায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে। তা সে হোক চীন, ইন্ড্রিয়া বা পাকিস্তান—আমরা সিলেক্টিভ নই। কিন্তু রাষ্ট্র কখনোই পক্ষপাতদুষ্ট হতে পারে না। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এখন সেটাই হচ্ছে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান। রাষ্ট্রের এই আচরণে মনে হয়েছে, যেন একজন নিরপরাধ নাগরিককে জামিন না দেওয়ার জন্যই প্রশাসন পূর্বপরিকল্পিতভাবে সক্রিয় হয়েছে।
এই ঘটনা কেবল চিন্ময় দাসের জন্য নয়, বাংলাদেশের বিচারপ্রার্থী প্রতিটি নাগরিকের জন্য একটি আতঙ্ক ও দুঃসংবাদ। এটি বিচার ব্যবস্থার নিরপেক্ষতা, স্বচ্ছতা ও সাংবিধানিক মর্যাদার ওপর সরাসরি আঘাত। আজ চিন্ময় দাস, কাল যে কেউ এ প্রক্রিয়ার শিকার হতে পারেন।
এই অন্যায্যতা রোধে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী প্রতিটি নাগরিকের, বিশেষ করে মানবাধিকার সংগঠন ও আইনজীবীদের, এক কণ্ঠে প্রশ্ন তোলা জরুরি—বিচার কি এখন আর আইনের ভিত্তিতে হয় না?


এ ক্যটাগরির আরো খবর..