× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চিকিৎসক-নার্সদের ঢাকায় বদলীর তদবীর গ্রাহ্য করা হবে না-স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, “ঢাকার বাইরে থাকা চিকিৎসক ও নার্সদের নানা অজুহাতে ঢাকায় পদায়নের ব্যাপারে নানাভাবে তদবীর করা হয়। এসব তদবীরের কারণে ঢাকার বাইরে থাকা হাসপাতালগুলোতে বর্তমানে চিকিৎসক ও নার্সদের সংকট দেখা যাচ্ছে, যা মোটেও কাম্য নয়। ঢাকার মানুষদের যেমন স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে, তেমনি ঢাকার বাইরের মানুষেরও চিকিৎসা সেবা দরকার আছে। সব চিকিৎসক, নার্সরা ঢাকায় আসার জন্য তদবীর করে সফল হলে ঢাকার বাইরে স্বাস্থ্যসেবা ঝুঁকিপূর্ণ হবে। কাজেই ঢাকার বাইরে থেকে ঢাকায় আসার জন্য চিকিৎসক-নার্সদের আর কোনো তদবীর গ্রাহ্য করা হবে না।”

আজ দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ঢাকার বাইরের হাসপাতালগুলোর পরিচালকদের সাথে সমন্বয়সভায় পরিচালকদের উদ্দেশ্যে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি, পিএসসি,জি, ঢাকার বাইরের স্বাস্থ্য পরিচালক, মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..