× Banner
সর্বশেষ
ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি

চাচিকে দেয়া কুপ্রস্তাবের প্রতিবাদ করায় ভাতিজাকে পিটিয়ে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধিঃ চাচিকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় নড়াইলের নড়াগাতি বাজারে কম্পিউটার দোকানি ভাতিজা জহিরুল মোল্যাকে (২৪) পিটিয়ে হত্যা করেছে বখাটেরা।
দি নিউজের প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, বুধবার (১ জানুয়ারি) নড়াইলের নড়াগাতি গ্রামে রাত ১০টর দিকে এ ঘটনা ঘটে।নিহত জহিরুল নড়াইলের নড়াগাতি গ্রামের আকুব্বর মোল্যা আকুর ছেলে।
নড়াইলের নড়াগাতি থানার ওসি আলমগীর কবীর জানান, জহিরুল মোল্যার চাচিকে পাশের কামশিয়া এলাকার জাহিদ ও তার সহযোগী রেজওয়ান কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় জাহিদসহ তার সহযোগীরা জহিরুলকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় জহিরুলকে তার দোকানের সামনে মাথায় কাঠ দিয়ে গুরুতর আঘাত করে। খুলনায় নেয়ার পথিমধ্যে জহিরুল মারা যান।
এদিকে নিহত জহিরুলের স্বজনেরা জানান, জাহিদ ও রেজওয়ান ছাড়াও নড়াগাতি এলাকার লস্কর ফিরোজ আহমেদ, তার ভাই জাফর ও মানিকসহ মোস্ত, ইলিয়াস ও ইকরাম লস্কর এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় জড়িত ২ জনকে পুলিশ আটক করেছে বলে জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..