× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের নির্বাচনি জনসভা বৃহস্পতিবার

Kishori
হালনাগাদ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
বাধ ভাঙা জেয়ার শুরু

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি কার্যক্রমের অংশ হিসেবে সফরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এক নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির আবুজার গিফারী।
সংবাদ সম্মেলনে তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবেই এ জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় বর্তমান রাজনৈতিক বাস্তবতা, নির্বাচন ব্যবস্থার সংকট, গণতন্ত্র ও সুশাসনসহ জনগণের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তব্য রাখবেন জামায়াত আমির। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথাও রয়েছে।
জনসভাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..