× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জকে আধুনিক জেলা হিসেবে গড়তে হারুনুর রশীদের ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
নির্বাচনী ইশতেহার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ১৯ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়াস্থ নিজ বাড়ির চত্বরে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহার ঘোষণাকালে হারুনুর রশীদ বলেন, “আমি ষষ্ঠবারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। জাতীয় আশা-আকাঙ্ক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরা একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। আমাদের লক্ষ্য—চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করা।”
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা হয়, তাহলে জেলার তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের বিএনপি প্রার্থী মো. আমিনুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম, আমিনুল ইসলাম মতি, তাসেম আলী, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
ঘোষিত ১৯ দফা ইশতেহারে দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, নারী ও শিশুদের নিরাপত্তা জোরদার, কৃষির আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ অঙ্গীকার তুলে ধরা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..