× Banner
সর্বশেষ
তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী আগৈলঝাড়ায় তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে

ACP
হালনাগাদ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল আউয়াল মিন্টু। নিজ নির্বাচনী এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাসসহ সবধরনের অনিয়মমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। তাই বাসিন্দাদের অভিযোগ জানাতে একটি মোবাইল নম্বরও দিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এমন ঘোষণা দেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু লিখেন,ফেনী-৩ এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেয়া তথ্য গোপন রাখা হবে।

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০০৪৮৪৪- এই নম্বরও প্রকাশ করেন মন্ত্রী।

একই স্ট্যাটাসে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার আহ্বান জানান পরিবেশমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..